ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৮

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ মার্চ ২০২২   ২৫৪ বার পঠিত
নড়াইলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৮

নড়াইলে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ২ নিহত হয়েছে । এছাড়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৮ জন। মঙ্গলবার (১ মার্চ) বিকেলের দিকে সদর উপজেলার নড়াইল-লোহাগড়া মহাসড়কের বুুড়িখালি নামক স্থানে এ দূর্ঘটনায় নিহতরা হলেন মিনি রানী বিশ্বাস (৪০) ও মমতা (৫০) মৃত মমতা যশোর জেলার পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামের হরিচাদ বিশ্বাসের স্ত্রী এবং মমতা বিশ্বাস একই এলাকার সোহাল বিশ্বাসের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে যশোরের অভয়নগর উপজেলার সমসপুর এলাকা থেকে ইঞ্জিনচালিত ৫টি সিএনজিযোগে ৩৫-৩৮ জন নারী-পুরুষ লোহাগড়া উপজেলার জয়পুরের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে বুড়িখালি নামক স্থানে তারা পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমুখী খানজাহান পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন আহতদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুক্ত মিনা রানী বিশ্বাসকে মৃত বলে ঘোষনা করেন। মমতা বিশ্বাস হাসপাতালে ভর্তির পর বিকেল ৫টার দিকে মারা যান। গুরতর আহত সিএনজির ড্রাইভার অশরাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনজিতে থাকা আনন্দ মোহন রায় জানান, শিবচতর্দশী উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) দুপুরের দিকে তারা ৫টি সিএনজিযোগে অভয়নগর উপজেলার সমসপুুর ও আশপাশের গ্রাম থেকে লোহাগড়ার জয়পুরের তারকগোসাইয়ের বাড়িতে আসছিলেন। তারা বুড়িখালি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নড়াইল অভিমূখী খানজাহান আলী পরিবহন ও সামনে থাকা সিএনজির মুখোমখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ড্রাইভারসহ ৮জন গুরুতর আহত হন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুই নারী যাত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অন্য আহতদের চিকিৎসা চলছে। এছাড়া ঘাতক খানজাহান আলী বাসটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa