ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ মার্চ ২০২২   ২৪৬ বার পঠিত
নড়াইলে পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে অভিযান পলিথিন বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এসব দোকান থেকে প্রায় পাঁচশ কেজি পলিথিন জব্দ করা হয়। ৩ ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৪ মার্চ) বিকালে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কালিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহুরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার বড়দিয়া বাজারের নিতাই সাহা, সাগর সাহা ও শ্যামল কুমার দাশের দোকানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে তাদের পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার আইনে শ্যামল কুমার কে ৩০ হাজার, নিতাই সাহাকে ২৫ হাজার ও সাগর সাহাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা পলিথিন জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, বড়দিয়া বাজারের এসব ব্যবসায়ীদের নিষিদ্ধ পলিথিন বিক্রি এবং বোতলজাত সয়াবিন তেল খুলে খোলা বাজারে বেশি দামে বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa