ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধীর লাশ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২   ২৪০ বার পঠিত
নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধীর লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়ায় প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নড়াইল থেকে উজ্জ্বল রায় জানান, গত বুধবার (২৩ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকায় একটি বাড়ির নিচ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তির নাম বাবু শিকদার (৩৫)। সে উপজেলার সুলটিয়া গ্রামের আজিবার শিকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, বাবু শিকদার গত ১০-১৫ আগে বাড়ি থেকে নিখোঁজ হয়। বুধবার রাতে স্থানীয়রা মানিকগঞ্জ বাজারের পাশে একটি দুইতলা বাড়ির নিচ তলায় লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত বাবু একজন প্রতিবন্ধী তার একটি পা ছিলোনা। সে নিখোঁজ ছিলো কয়েকদিন যাবৎ। তার শরীরের আঘাতের চিহ্ন নেই তবে গলায় একটি দাগ রয়েছে। মৃত ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa