ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে দ্বিতীয় বিয়ে করায় কাচি দিয়ে কুপিয়ে জখম

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   ৩৬৯ বার পঠিত
নড়াইলে দ্বিতীয় বিয়ে করায় কাচি দিয়ে কুপিয়ে জখম

নড়াইলের লোহাগড়ায় দ্বিতীয় বিয়ে করায় মারুফ মোল্যা (৩২) নামে এক যুবককে তার প্রথম স্ত্রী কাচি দিয়ে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার ছাগলছেড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারুফ ছাগলছেড়া গ্রামের ইয়াসিন মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মারুফ মোল্যা ও সিমা বেগম দম্পতির ঘরে ৬ বছর বয়সের একটি কন্যা সন্তান রয়েছে। মারুফ স্তী সন্তান রেখে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী সিমা বেগম (২৪) রোববার রাতে ঘুমের সময় স্বামী মারুফকে গোপন স্থানে আঘাত করলে অচেতন হয়ে পড়ে। এক পর্যায়ে স্ত্রী সিমা বেগম কাচি দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করেন। পরিবারের লোকজন ফারুক মোল্যাকে আহত অবস্থায় ফরিদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করান।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক সিমা বেগম কে আটক করা হয়েছে,তবে পরিবার এর পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa