ঢাকা
৩১ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২   ২৮২ বার পঠিত
নড়াইলে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

নড়াইলে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদরের এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম রমজান (২৫) সে নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের এরশাদ আলীর ছেলে। পুলিশ স্থানীয় সূত্রে জানায়, চার সহযোগী সহ নিহত ওই চালক রমজান শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায়চালিত ইটভাঙা গাড়ি নিয়ে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কের ঢাল দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় অন্যরা সরে গিয়ে রক্ষা পেলেও রমজান মেশিনের নিচে চাপা পড়েন। স্থানীয়দের সহযোগিতায় তাকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa