ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু

নড়াইলের নড়াগাতি থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৯ জানুয়ারি ২০২২   ২৭৫ বার পঠিত
নড়াইলের নড়াগাতি থানা পুলিশ কর্তৃক হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে প্রদান

নড়াইলের নড়াগাতি থানাধীন যোগানিয়া গ্রামস্থ জনৈক নওয়াব আলী খাঁন এর মেয়ে শারমিন আক্তার (২৬) ১৮ জানুয়ারি, মঙ্গলবার অনুমান ৯.টার সময় পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে যোগানিয়া থেকে পুটিমারিগামী সড়কের কোনো এক অজ্ঞাত স্থানে তার ভ্যানিটি ব্যাগে রক্ষিত ১০,০০০/- টাকা অসতর্কতাবশত পড়ে যায়। পুটিমারি পৌঁছানোর পূর্বেই তিনি ভ্যানিটি ব্যাগটি খুলে দেখেন যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে রক্ষিত ছোট টাকার ব্যাগটি নেই। তিনি দ্রুত নড়াগাতী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। নড়াগাতি থানার অফিসার ইনচার্জ সুকান্ত সাহা এর নির্দেশে এসআই (নিঃ) সাখাওয়াত হোসেন অত্যন্ত দক্ষতার সাথে স্থানীয় ও আশপাশের লোকজনের সাথে আলোচনা করে জনৈক ইজিবাইক চালকের নিকট হতে টাকা উদ্ধার করতে সক্ষম হন।
পরবর্তীতে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ জনাব সুকান্ত সাহা টাকাগুলো প্রকৃত মালিক শারমিন আক্তার এর নিকট হস্তান্তর করেন। হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত হন এবং নড়াগাতি থানা পুলিশের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa