ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে এইচএসসি পাসের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না পূজা দাসের 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ৩৮৩ বার পঠিত
নড়াইলে এইচএসসি পাসের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না পূজা দাসের 

নড়াইলের পূজার এইচএসসি পাসের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না । রবিবার (১৩ ফেব্রুয়ারি) এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে ভালো ফল করার পর সারাদিন বন্ধু-বান্ধবীদের সাথে হৈচৈ করে আনন্দ করে রাতে গ্যাসজনিত সমস্যায় সদর হাসপাতালে ভর্তি হয়। সোমবার (১৪ ফেব্রুয়ারি) নড়াইল হাসপাতালে তার মৃত্যু হয়। জানা গেছে, পূজা দাস নড়াইল শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা। সে শহরের মুদি ব্যবসায়ী প্রবীর দাসের কন্যা। পূজা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ বিভাগ থেকে জিপিএ-৪.৩২ পেয়ে পাস করে। শহরের কুরিগ্রাম এলাকার বাসিন্দা পূজার মামাতো বোন ও সমবয়সী পুস্প দাস বলেন, পূজা ভালো ফলাফল করায় রবিবার আমরা সারাদিন খুব আনন্দ করি। রাত ১০টার দিকে তার গ্যাসজনিত সমস্যা হলে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে তিনি মারা যান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa