ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান,২ লাখ টাকা অর্থদন্ড

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২   ৪১৪ বার পঠিত
নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান,২ লাখ টাকা অর্থদন্ড

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন কারখানাকে ২ লাখ টাক অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জের চৗমুহনী দক্ষিণ বাজারস্থ হাজীপুর অটো রাইস মিল গুদামের পাশের ভবনে সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালানো হয়।ওই প্রতিষ্ঠানে অবৈধ পলিথিন তৈরীর প্রমাণ পাওয়ায় কারখানার মালিক আবদুল্লাহ ওরফে শামীমকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে তাৎক্ষণিক কারখানায় ব্যবহৃত ৩ টি বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চৌমুহনী পুলিশ ফাঁড়ির একদল পুলিশ।জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa