ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন এসপি প্রবীর কুমার রায়।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২   ২৭৫ বার পঠিত
নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন এসপি প্রবীর কুমার রায়।

নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন এসপি প্রবীর কুমার রায়। নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় ফেব্রুয়ারি-২০২২ ইং মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান, অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের ক্রেস্ট ও অর্থ পুরস্কার প্রদান করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। ১০ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় কল্যাণ সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যেদের সমস্যা সমাধানে গঠনমূলক আলোচনার পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, ব্যক্তিগত গাড়িতে পুলিশের লোগো ব্যবহার না করা, পাবলিক প্রোগ্রামে সতর্কতার সাথে ডিউটি করা, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করার জন্য নির্দেশ দেন। এছাড়া কোন পুলিশ সদস্যের ছুটি অথবা ব্যক্তিগত ও পারিবারিক কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় পুলিশ সুপারকে অবহিত করার নির্দেশ দেন এবং করোনা সংক্রমণ রোধে সকলকে করোনার বুস্টার ডোজ টিকা গ্রহণের পরামর্শ দেন। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জনাব তানজিলা সিদ্দিকা, সদর সার্কেল; জনাব এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর দপ্তর; প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল সহ সকল থানা ও পুলিশ ইউনিটের অফিসার ইনচার্জ সহ নড়াইল জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa