ঢাকা
৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে বিশিষ্ট শিল্প ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গের সাথে এসপি প্রবীর কুমার রায়’র মতবিনিময়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ৩১ জানুয়ারি ২০২২   ২৫৫ বার পঠিত
নড়াইলে বিশিষ্ট শিল্প ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গের সাথে এসপি প্রবীর কুমার রায়’র মতবিনিময়

নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ২১শে ফেব্রুয়ারি-২০২২ উদযাপন উপলক্ষে পথ সংসদের আয়োজনে নড়াইলে পথ চিত্র নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষে বিশিষ্ট শিল্প ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সংস্কৃতি একটি দেশ ও জাতির প্রকৃত ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে এবং সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই একটি জাতি সত্তার প্রকৃত বিকাশ ঘটে। এ সময় তিনি সংস্কৃতি চর্চা ও সহযোগিতায় সুশীল সমাজকে এগিয়ে আসার জন্য আহবান জানান। এছাড়া করোনা সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাওয়ায় পুলিশ সুপার উপস্থিত সুধীবৃন্দকে বর্তমান করোনার প্রকোপ মোকাবেলায় মাক্স পরিধান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধির জন্য অনুরোধ করেন। এ সময় মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অপরাধ; তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; এস, এম, কামরুজ্জামান, পিপিএম, সদর দপ্তর সহ জেলা পুলিশ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং মোঃ রবিউল ইসলাম, অধ্যাপক, নড়াইল ভিক্টোরিয়া কলেজ, মলয় কুমার কুন্ডু, শেখ হানিফ, সহ নড়াইল পথ সংসদের বিশিষ্ট শিল্প ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa