ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে ইজিবাইক শ্রমিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি প্রবীর কুমার রায়

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ মার্চ ২০২২   ২৭৯ বার পঠিত
নড়াইলে ইজিবাইক শ্রমিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি প্রবীর কুমার রায়

নিরাপদ সড়ক আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলে ইজিবাইক শ্রমিক সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে সদর থানার আয়োজনে রুপগঞ্জ সুলতান মঞ্চ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) এস এম কামরুজ্জামান, ট্রাফিক ইনস্পেক্টর তপন কুমার মজুমদার, জেলা পুলিশের কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ, ইজিবাইক শ্রমিক-মালিক সমিতির নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক ইজিবাইক চালক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, সরকারি বিধি-নিষেধ ও আইন মেনে পারস্পারিক সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে আপনারা শান্তিপূর্ণভাবে ইজিবাইক ও অন্যান্য যানবাহন চালাবেন, যেখানে সেখানে গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করবেন না। তিনি আরো বলেন, নড়াইল জেলা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত করতে ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা জনগণের পাশে আছে। তবে আপনাদের সর্বদা সতর্ক থাকতে হবে,অপরিচিত কোন ব্যক্তি কিছু দিলে তা খাওয়া যাবে না, কম জনাকীর্ণ জায়গায় ও অপরিচিত রাস্তায় অচেনা করো সাথে যাওয়া যাবে না, যাত্রীদের সাথে সুন্দর ও মানবিক আচরণ করতে হবে, মাদক ও সকল ধরনের অপরাধ থেকে বিরত থাকতে হবে। এ সময় তিনি সকলকে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানো, নিজেকে নিরাপদ রাখা ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা সহ যানজট এবং দুর্ভোগ মুক্ত নড়াইল গড়ার আহ্বান জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa