ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র চার নেতা বহিষ্কার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫   ১৪২ বার পঠিত
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি’র চার নেতা বহিষ্কার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নকে কেন্দ্র করে জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র চার নেতাকে বহিষ্কার করেছে দলটির হাইকমান্ড। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।​

মঙ্গলবার (৫ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।​ মহাসড়ক অবরোধ ও হানাহানির অভিযোগ​সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যার পরে দলীয় মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম উত্তর জেলাধীন সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার, জলিল গেইট এলাকায় সহিংসতা, হানাহানি এবং রাস্তা অবরোধসহ নানাবিধ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন ওই নেতারা।

বহিষ্কৃত চার নেতা আসলাম চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। তারা হলেন:​সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আলাউদ্দিন মনি, ​সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, ​সীতাকুণ্ড পৌরসভা আহ্বায়ক মামুন,​যুবদল সোনাইছড়ী সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

​দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই চার নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিবিএম/টিআই
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa