ঢাকা
১৩ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

সিলেটে খোঁজা হচ্ছে জমি, তৈরী হবে ইন্ডাস্ট্রি, দূর হবে বেকারত্ব

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   ২৯৭ বার পঠিত
সিলেটে খোঁজা হচ্ছে জমি, তৈরী হবে ইন্ডাস্ট্রি, দূর হবে বেকারত্ব

বেকারত্ব সিলেটের অন্যতম বড় সমস্যা। এখানকার হাজার হাজার কর্মক্ষম যুবক-তরুণ বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরছেন। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা যথাযথ কর্মসংস্থানের অভাবকে বড় বলে মনে করছেন।

বিষয়টি আছে সরকার ও এখানকার জনপ্রতিনিধিরে ভাবনায়ও।

এরই প্রেক্ষিতে সিলেটে বেকারত্ব কমাতে, কর্মসংস্থান বাড়াতে ইন্ডাস্ট্রি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমন তথ্য জানিয়েছেন।

দুই দিনের সফরে বর্তমানে ড. মোমেন সিলেটে রয়েছেন। সিলেটের সাম্প্রতিক সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন মন্ত্রী।

ওই মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেন বলেন, ‘সিলেটে কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠেনি। ফলে কর্মসংস্থানের বড় কোনো সুযোগও তৈরী হচ্ছে না। তবে ঢাকার একটি গ্রুপের সাথে এ প্রসঙ্গে আলাপ হয়েছে। তারা সিলেটে ইন্ডাস্ট্রি করার প্রস্তাবে সম্মতি জানিয়েছে।’

মন্ত্রী জানান, সিলেটে ইন্ডাস্ট্রি করতে জমি প্রয়োজন। এজন্য ২০০ একর জমি খোঁজা হচ্ছে। জমি পাওয়া গেলেই ইন্ডাস্ট্রির পরবর্তী কাজ শুরু হবে।

সংশ্লিষ্ট সকলকে উপযুক্ত জমি খুঁজতে আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa