ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির বিশাল আনন্দ মিছিল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫   ২১৮ বার পঠিত
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শার্শায় বিএনপির বিশাল আনন্দ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে যশেরের শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মীরা তারেক জিয়ার ছবি সম্বলিত প্লাকার্ড আর ফেষ্টুন নিয়ে এই মিছিলে অংশ নেয়।

এসময় তারেক জিয়া আসছে বাংলাদেশ হাসছে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয় শার্শা বাজার। আনন্দ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শার্শার বাজার প্রদক্ষিণ করে ফের উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খয়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল মিন্টু প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন- আগামী ২৫ তারিখ প্রিয় নেতা তারেক রহমানকে বরন করতে আমরা শার্শা থেকে কয়েক হাজার নেতাকর্মী আগামীকাল বুধবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবো।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa