ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

তসলিমাকে ধুয়ে দিলেন এ.আর. রহমানের কন্যা!

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০   ৪৭৭ বার পঠিত
তসলিমাকে ধুয়ে দিলেন এ.আর. রহমানের কন্যা!

বাংলাদেশের প্রখ্যাত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বহু বছর ধরেই দেশছাড়া হয়ে ভারতে অবস্থান করছেন। তার কলমের সক্রিয়তা কমে গেলেও ডিজিটাল মাধ্যমে সক্রিয় আছেন তিনি। নানা বিষয়ে নিয়মিতই নিজের মতামত দিয়ে যাচ্ছেন। সম্প্রতি ভারতের সুরের জাদুকর এআর রহমানের কন্যা খাতিজার বোরকা তার শ্বাসরূদ্ধ করে- এমন মন্তব্য করে ঝড় তুলেছেন তসলিমা। এবার তাকে কড়া জবাব দিয়েছেন এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান।

গত বছর খাতিজার বোরকায় মুখ ঢাকা নিয়ে শোরগোল হয়েছিল। কিছু মানুষ এটাকে ভালো চোখে দেখেনি। তবে সেবার সাহসী জবাব দিয়েছিলেন স্বয়ং এ আর রহমান। এবার সেই একই প্রসঙ্গ খুঁচিয়ে তুললেন তসলিমা নাসরিন। তিনি খাতিজার একটি ছবি পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘আমি এ আর রহমানের মিউজিক খুব ভালোবাসি। কিন্তু যখনই তার কন্যাকে বোরকা পরে দেখি, তখনই সাফোকেটেড লাগে। সাংস্কৃতির পরিবারের একজন শিক্ষিতা মহিলারও খুব সহজেই মগজ ধোলাই করা যায়, এটা ভেবেই খুব হতাশ লাগে।’

আরও পড়ুন: বাঙালির জাতীয় জীবনে গৌরবময় ও ঐতিহ্যপূর্ণ দিন ২১ ফেব্রুয়ারি

তার এই মন্তব্যের পর এবার আর চুপ করে থাকেননি খাতিজা। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এক বছরও কাটল না, আবারও এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু! দেশে তো আরও অনেক কিছু হচ্ছে। একজন নারী কী পরতে চান সেটাই গুরুত্বপূর্ণ। প্রতি বার এই ইস্যুটি সামনে এলেই অনেক কিছু বলার থাকে। আমি যা করছি, তার জন্য আমি খুশি ও গর্বিত। আর আমাকে আমার মতো করে যাঁরা গ্রহণ করেছেন, তাদের ধন্যবাদ। প্রিয় তসলিমা নাসরিন, আমার পোশাকের জন্য আপনি শ্বাসরুদ্ধ বোধ করছেন, এতে আমি দুঃখিত। অনুগ্রহ করে তাজা বাতাস নিন, কারণ আমি আদৌও দমবন্ধ অনুভব করছি না। বরং আমি যা করছি, তার জন্য গর্বিত। নারীবাদের প্রকৃত অর্থ কী, তা গুগুলে একবার দেখে নিন।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa