ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে জায়গা দখল করবে ওমিক্রন : স্বাস্থ্য অধিদফতর

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৬ জানুয়ারি ২০২২   ২৬৩ বার পঠিত
ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে জায়গা দখল করবে ওমিক্রন : স্বাস্থ্য অধিদফতর

বাংলাদেশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে ধীরে ধীরে জায়গা দখল করবে ওমিক্রন। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, অনেকেই ধারণা করছেন করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণেই দেশে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বৈজ্ঞানিক তথ্য প্রমাণ দিয়ে নিশ্চিত কোনো তথ্য নয়। ধরে নিতে হবে দেশে এখনো ডেল্টা ভ্যারিয়েন্ট প্রাধান্য বিস্তার করে আছে। নতুন করে ওমিক্রনের সংক্রমণ সেখানে ঘটেছে এবং সারা বিশ্বে যেমন ডেল্টা ভ্যারিয়েন্টকে সরিয়ে ওমিক্রন ভ্যারিয়েন্ট জায়গা দখল করেছে, ধীরে ধীরে হয়তো বাংলাদেশেও এমনটি হবে। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, দেশে গত নভেম্বরের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত সংক্রমণ কিছুটা স্থিতিশীল ছিল। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে এটি ক্রমাগতভাবে বাড়তে শুরু করে। এরপর ২০২২ সালের জানুয়ারিতে এসে আগের বছরের চিত্রটা অনেকটাই পাল্টে গেছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে অব্যাহতভাবে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২০ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় গত সপ্তাহে নমুনা পরীক্ষার হিসাবে নতুন রোগী শনাক্তের হার ২২২ শতাংশ বেড়েছে।

গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়। আগের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ২০ জন। এক সপ্তাহের ব্যবধানে মৃত রোগী ৬১ শতাংশ বেড়েছে।

ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে অব্যাহতভাবে করোনাভাইরাসে সংক্রমিত রোগী ও এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৩০৫টি নমুনা পরীক্ষা করে ২০ হাজার ২৮০ জন নতুন রোগী শনাক্ত হয়।

গত এক সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়। আগের সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ২০ জন। এক সপ্তাহের ব্যবধানে মৃত রোগী ৬১ শতাংশ বেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa