ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

ডাস্টবিনে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না অবৈধ বাংলাদেশী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১   ৪৩৪ বার পঠিত
ডাস্টবিনে পালিয়েও শেষ রক্ষা হচ্ছে না অবৈধ বাংলাদেশী

ইরাকে অর্ধলক্ষাধিক বাংলাদেশি প্রবাসীর ৯০% অবৈধ; যার অধিকাংশ গিয়েছেন সফর ভিসায়। তবে বেশিরভাগই জানতেন না তাদের সফর ভিসায় পাঠানো হচ্ছে। ইরাকে পাঠানোর আগে প্রায় সবার সঙ্গে করা হয়েছে কাজের যুক্তি; যার পুরোটাই ছিল প্রতারণা।

ইরাকে গিয়ে অনেক প্রবাসী হয়েছেন ক্রীতদাসের মতো বিক্রি। আবার কখনো ভালো চাকরির প্রলোভন দেখিয়ে জিম্মি করে আদায় করা হচ্ছে মুক্তিপণ। এত কিছুর পরও শেষ হচ্ছে না ইরাক প্রবাসীদের কান্না। গত এক মাস ধরে ইরাকের পুলিশ যেখানে পাচ্ছে খুঁজে খুঁজে আটক করছে বাংলাদেশিসহ সব অবৈধ প্রবাসীদের। পুলিশের হাত থেকে বাঁচতে বন্দিজীবন পার করছেন অনেকেই।

বিশেষ প্রয়োজনে বাইরে বের হলে পুলিশের দৌড়ানি খেয়ে ডাস্টবিনে পালালেও অনেকের শেষ রক্ষা হচ্ছে না। কখনও বাসায় পুলিশ অভিযান চালালে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে বিল্ডিংয়ের ছাদ থেকেও লাফ দিচ্ছেন। ইরাকে বাংলাদেশি প্রবাসীদের ধরপাকড় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ‘বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ’ কর্তৃক প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে কয়েক দফায় স্মারকলিপি দেওয়া হলেও নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার কাছে ইরাক প্রবাসীদের একটাই আবেদন- আমাদের রক্ষা করতে আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa