ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঝিনাইদহে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা ও বিক্ষোভ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   ২২০ বার পঠিত
ঝিনাইদহে শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা ও বিক্ষোভ

ঝিনাইদহে জুম্মার নামাজের পর শরীফ ওসমান হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শুক্রবার দুপুরে শহরের পায়রা চত্বরে এ জানাযার নামাজ আদায় করা হয়। এতে আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জানাযা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা জেলা লীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জনের মালিকানাধীন একটি মার্কেটের কাপড়ের দোকানে ভাঙচুর চালায় এবং পরে সেখানে অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে বিক্ষোভ চলাকালে সাবেক মেয়রের একটি ইটভাটার ম্যানেজার সজীবকে মারধর করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা।

ঘটনার পর শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa