ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   ১০৬ বার পঠিত
ঝিনাইদহে ব্যবসায়ী মুরাদ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার

ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শুক্রবার ভোরে ঢাকার সাভারের কুমারবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহম্মেদ সোনা এবং ভুটিয়ারগাতী এলাকার আক্তার হোসেনের ছেলে লাল।

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার দুই আসামি সাভারে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর র‌্যাব ও পুলিশ আসামি গ্রেফতারে একাধিক অভিযান চালায়।

এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa