ঢাকা
০৭ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   ৯৫ বার পঠিত
চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজার

চট্টগ্রামের হাটহাজারীতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজাসহ দুজনের প্রাণহানি ঘটেছে। গুরুতর অসুস্থ আবিদুল হাসানকে (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরানোর পথে ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবিদুল হাসান এবং তার ভাতিজা ইফতেখার রাহাত (৩০)।

​রোববার (২৩ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

​​স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ভাতিজা রাহাত দ্রুত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। চমেক থেকে চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে মিস্ত্রি ঘাটা এলাকায় অটোরিকশাটি দুর্ঘটনার শিকার হয়ে দুমড়ে মুচড়ে যায়।

​নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরস্থ চাঁনগাজী চৌধুরী বাড়ির ইউছুপ স্যারের (সাবেক শিক্ষক, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়) পুত্র এবং আবিদুল হাসান ওই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র।

​একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

​রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনায় পতিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।”

​তাদের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে হাটহাজারীজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa