ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

চাকরিটা ঘুমানোর, বেতন এক লাখ টাকা!

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯   ৫০৮ বার পঠিত
চাকরিটা ঘুমানোর, বেতন এক লাখ টাকা!

রোজ ৯ ঘণ্টা ঘুমাতে হবে– এটাই নাকি চাকরি। সবমিলিয়ে সপ্তাহে আপনাকে ঘুমাতে ১০০ ঘণ্টা। যদি আপনি শান্তির ঘুম ঘুমাতে পারেন, তবে এক লাখ টাকা বেতন পাবেন। ভাবতে পারেন, হেঁয়ালি করা হচ্ছে! মোটেই না। চাকরিটা করতে গুরুত্ব দিয়ে। মনের আনন্দে ঘুমাতে হবে। তবে এর ভেতরে কয়েকটা শর্ত আছে। তাও খুব কঠিন কিছু না। প্রথম শর্ত, সপ্তাহে ১০০ ঘণ্টা ঘুমোতে হবে। চাকরির জন্য তারাই যোগ্য যারা খুব কম জায়গা বা আরামদায়ক পরিবেশ-পরিস্থিতি না পাওয়া সত্ত্বেও ঘুমিয়ে পড়তে পারেন! এছাড়া ঘুমানোর অফিসের ড্রেসকোডও রয়েছে। আর সেটা হল পাজামা। অর্থাৎ, পাজামা পরেই ঘুমিয়ে পড়তে হবে।

ঘুমাতে প্রচণ্ড ভালবাসেন; এমন মানুষেরা এই চাকরির জন্য মনের আনন্দে আবেদন করতে পারবেন। একে তো শান্তিতে ঘুমানোর সুযোগ। তার ওপর লাখ টাকা বেতন। আর কী চাই! সংস্থাটি বলছে পদের নাম স্লিপ ইন্টার্নশিপ। স্টার্ট-আপ কোম্পানি। সংস্থাটি তাদের ওয়েবসাইটে চাকরির জন্য আবেদনপত্র চেয়েছে। ইচ্ছুক ব্যক্তিরা সেই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ট্যাব-এ ক্লিক করে এমন চাকরির জন্য আবেদন করতে পারবেন।

ওয়েকফিট ডটকম নামক এই সংস্থার পরিচালক চৈতন্য রামালিঙ্গেগৌড়া বলছেন, দেশের সেরা ঘুমকাতুরেদের আমরা চাকরি দেব। জীবনে ঘুমের প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই আমাদের এই উদ্যোগ। তিনি বলেন, যে সব লোকজন ঘুমাতে ভালবাসেন; তাদের মাধ্যমে আমরা অন্যদের বার্তা দিতে চাই– ঘুমের কোনও বিকল্প নেই। ‘আপনার মানসিক ও শারীরিক বিকাশ ঠিকঠাক পরিচালনা করতে ঘুম সেরা আধার।’

চাকরিতে যারা যোগ দেবেন, তাদের ঘুমোনোর সময় ট্র্যাক করা হবে। এমনকি যে বিছানায় তারা ঘুমোবেন; সেটি ঘুমোনোর আগে ও পরে পরীক্ষা করা হবে। ঘুমনোর অভিজ্ঞতা নিয়ে একটি রিপোর্ট পেশ করতে হবে কর্মীদের।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa