ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস

চট্রগ্রাম পূজা মন্ডপে নিরাপত্তা দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০১ অক্টোবর ২০২৫   ২২৩ বার পঠিত
চট্রগ্রাম পূজা মন্ডপে নিরাপত্তা দায়িত্বে ১৪ হাজারের বেশি আনসার-ভিডিপি

চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের আওতাধীন ২ হাজার ১৬১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে ১৪ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এসব সদস্য সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলা ও বন্দর থানার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত সদস্যদের কার্যক্রম পরিদর্শন শেষে বাহিনীর উপমহাপরিচালক ড. মো. সাইফুর রহমান এসব তথ্য জানান।

এ সময় তিনি পূজামণ্ডপ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বিঘ্নে উৎসব উদযাপনের নানা বিষয়ে আলোচনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছাও জানান।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরে ৪টি, চট্টগ্রাম জেলায় ৪টি, সন্দ্বীপ উপজেলায় ১টি, কক্সবাজারে ২টি, রাঙামাটিতে ১টি, বান্দরবানে ১টি এবং খাগড়াছড়িতে ১টিসহ মোট ১৪টি স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় রেঞ্জ কার্যালয়ে একটি রিজার্ভ স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে।

পরিদর্শনকালে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন ড. সাইফুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের পরিচালক মো. জিয়াউর রহমান, চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. আবু সোলায়মান, সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানা এবং অন্যান্য কর্মকর্তা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa