ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

খুলনায় ডাকাতের গুলিতে যুবক নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২১   ৩৪৬ বার পঠিত
খুলনায় ডাকাতের গুলিতে যুবক নিহত

খুলনায় ডাকাতদলের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তেরখাদা উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামে এই ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ তেরখাদা উপজেলার তিলফানগর গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। জামাল তেরখাদা উপজেলা সদরে দর্জির কাজ করতেন। তবে এলাকাবাসীর দাবি, জামাল ডাকাতদলের গুলিতে নিহত হয়েছে।

এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তেরখাদা উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুল্লাহ এর বাড়িতে ১৫-১৬জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। প্রথমে তারা বাড়ির গেটের কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা পুলিশের লোক পরিচয় দিয়ে গৃহকর্তা আব্দুল্লাহকে ঘর খুলতে বলে। তিনি ঘরের দরজা খুলতে অস্বীকার করলে ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে ঘরের দরজা কুপিয়ে ভেঙে ফেলে ভেতরে প্রবেশ করে আব্দুল্লাহকে বেঁধে ফেলে। এ সময় ডাকাতদল তাকে পিটিয়ে আহত করে। পরে তারা আব্দুল্লাহর স্ত্রীর হাতে ও গলায় পরিহিত সোনার অলঙ্কার ছিনিয়ে নেয়। সুযোগ বুঝে আব্দুল্লাহর স্ত্রী বাড়ির নিকটবর্তী পাশ্ববর্তী তিলফানগর গ্রামে আব্দুল্লাহর ফুফাতো ভাই জামালকে বাড়িতে ডাকাত পড়ার ঘটনা জানায়। জামাল দ্রুত আব্দুল্লাহর বাড়িতে পৌঁছালে ডাকাতদল তার পেটে গুলি করে। এ সময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাতদল পালিয়ে যায়। পরে গ্রামবাসী গুলিবিদ্ধ জামাল শেখকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে স্থানীয় বারাসাত ইউপি চেয়ারম্যান এটিএম আলমগীর হোসেন বলেন, ‘ডাকাতদের হাতে জামাল নামে একজন নিহত হয়েছে শুনে আমি ঘটনাটি পুলিশকে মোবাইলে জানিয়েছি। আমার এলাকায় খেলা হচ্ছে, তাই নিয়ে আমি ব্যস্ত আছি। তবে জামাল শেখ ছুরিকাঘাতে না গুলিতে মারা গেছে তা বলতে পারছি না। খেলা শেষ হওয়ার পর আমি ঘটনাস্থলে যাব। তখন সে কিভাবে মারা গেছে বলতে পারব।’

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘জামাল শেখ ডাকাতের ছুরিকাঘাতে নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। তবে বেলা ১২টা পর্যন্ত কোনো মামলা হয়নি।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa