ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

কুয়েতে নতুন আইনে চাকরি হারাতে পারে বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ২৫ অক্টোবর ২০২০   ৪৪৫ বার পঠিত
কুয়েতে নতুন আইনে চাকরি হারাতে পারে বাংলাদেশিরা

কুয়েতে প্রবাসী শ্রমিকদের সংখ্যা কমিয়ে আনতে সর্বসম্মতিক্রমে একটি আইন পাস করা হয়েছে। দেশটির সংসদীয় অধিবেশনে উপস্থিত ৫৩ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কারণে সর্বসম্মতিক্রমে ডেমোগ্রাফিক ভারসাম্য বিলটি অনুমোদন করা হয়। অভিবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এক বছর সময় নির্ধারণ করা হয়েছে। এই আইনের ফলে বহু বাংলাদেশি প্রবাসীকে দেশে ফিরতে হতে পারে।

সর্বশেষ তথ্যমতে, ২০১৯ সালে কুয়েতে বসবসকারী মোট জনসংখ্যা ৪৮ লাখ, এর মধ্যে ৩৪ লাখই প্রবাসী। মোট জনসংখ্যার ৩০ শতাংশ স্থানীয় নাগরিক। কুয়েতে ১১ লাখ ভারতীয়, ৭ লাখ মিশরীয়, ৩ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।

কুয়েতের গণমাধ্যমগুলোর তথ্যমতে, নতুন আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং ভিয়েতনাম থেকে আসা অভিবাসীদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশের বেশি হতে পারবে না। এ কারণে কাজ হারানোর আশঙ্কায় আছে অনেক বাংলাদেশি প্রবাসী। নতুন এই আইনের কারণে অনেক অভিবাসীকেই এখন কুয়েত ছাড়তে হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa