ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

কুষ্টিয়ায় আ’লীগ নেতা হত্যায় জাসদ নেতা সহ ২০ জনের নামে মামলা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২   ২২৭ বার পঠিত
কুষ্টিয়ায় আ’লীগ নেতা হত্যায় জাসদ নেতা সহ ২০ জনের নামে মামলা

কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলকে (৫০) গুলি করে হত্যার ঘটনায় কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন এবং তার ছোট ভাই চাঁদগ্রাম ইউনিয়ন জাসদের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনসহ ২০জনের নামে শনিবার বিকেল ৩টায় ভেড়ামারা মডেল থানায় নিহত সিদ্দিক মন্ডলের ভাই এনামুল হক মন্ডল মেম্বর বাদী হয়ে মামলা দায়ের করেন।
ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত জানান, শনিবার দুপুরে নিহত সিদ্দিক মন্ডলের ভাই এনামুল মেম্বর বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০/১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। বিষটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, এই হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে। খুব দ্রুতই সকল আসামীকে আইনের আওতায় আনা হবে।
মামলার বাদী এনামুল হক মন্ডল মেম্বর জানান, আমার ভাইকে জাসদের সন্ত্রাসীরা নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সিদ্দিক মন্ডল হত্যাকারী স্বপন ও তপনসহ সকল আসামীকে অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান।
উল্লেখ্য, শুক্রবার সকালে চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিদ্দিক মন্ডলরে ভাই বাদশা মন্ডল পার্শবর্তী চড়পাড়া মাঠে জমিতে কাজ করছিল। এসময় প্রতিপক্ষ জাসদ গ্রুপের লোকজন এসে বাদশা মন্ডলের উপর হামলা চালিয়ে তার এক পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে বাদশাকে উদ্ধার করতে তার ভাই সিদ্দিক মন্ডল, খালেক মন্ডল ও ইউনুস মন্ডলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতারী গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিক মন্ডলকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নিহত সিদ্দিকের আপন আরো ২ ভাই ইউনুস মন্ডল ও খালেক মন্ডল গুলিবিদ্ধ হয়। নিহত ও আহতরা চাঁদগ্রামের অমর মন্ডলের ছেলে। এই হত্যাকান্ডের প্রতিবাদে এবং ২৪ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের দাবীতে নিহতের লাশ নিয়ে মানববন্ধন করে আওয়ামীলীগ।
উক্ত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার ২১ তারিখ ভেড়ামারা শহরে আওয়ামীলীগের নেতৃবৃন্দরা প্রতিবাদ সম্মেলনে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa