ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কালীগঞ্জে চিনিকল ফার্মের মাঠে রক্তাক্ত মরদেহ উদ্ধার 

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫   ১৪১ বার পঠিত
কালীগঞ্জে চিনিকল ফার্মের মাঠে রক্তাক্ত মরদেহ উদ্ধার 

ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ চিনিকলের ফার্মের মাঠ থেকে ওমর শেখ (৩০) নামে এক নসিমন চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

নিহত ওমর শেখ উপজেলার বেলাট গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে তিনি নসিমন গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চিনিকল ফার্মের মাঠের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী প্রথমে বিষয়টি বুঝতে পারে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে হত্যার পর ফেলে রেখে গেছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মরদেহে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন এবং গলায় বাঁধা অবস্থার আলামত পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে তিনি বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিট কাজ করছে। কাজ শেষে মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ ও পরিকল্পনা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্বৃত্তদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে স্থানীয়রা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa