
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এঁর অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সিরাজগঞ্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এক অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানে ২৬ জানুয়ারী কাজিপুর উপজেলার ২ টি ইটের ভাটা কে৭০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় উপজেলার গান্ধাইল নয়াপাড়া সুবর্ন ব্রিকস কে ২০ হাজার এবং সোনামুখি এসভিসি ব্রিকস কে ৫০হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করেন। এ সময় মুল্য তালিকা না থাকা, পণ্যের মাপ বা ইটের আকার ও আয়তন নির্ধারিত পরিমাপের চেয়ে কম থাকায়, ভালো – খারাপ ইট একসাথে বিক্রি করার অভিপ্রায় থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৪৯ ধারায় এ জরিমানা করা হয়। এছাড়া পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিবীক্ষন করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।
উক্ত তদারকিতে সহযোগিতা করেন বাজার কর্মকর্তা, ক্যাব কাজিপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃশফিকুল ইসলাম, সদস্য কোরবান আলী এবং সদর পুলিশ লাইনের এর একটি টিম।
