ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা ‘সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রায় পুলিশের বাধা’ নদীদূষণ রোধে কঠোর প্রধানমন্ত্রী: সমন্বিত উদ্যোগের তাগিদ দেশ ছাড়ার পর হাসিনা পরিবারের সদস্যরা এখন কোথায়? “বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস

কক্সবাজার সৈকতে হিটস্ট্রোকে পর্যটকের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪   ২৭৭ বার পঠিত
কক্সবাজার সৈকতে হিটস্ট্রোকে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মতিউর নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে। সৈকতের বিচ কর্মী বেলাল হোসেন জানান, সকালে ওই পর্যটক সৈকতের সুগন্ধা পয়েন্টের সৈকতে নেমে লাইভগার্ডের টাওয়ারের পাশে গিয়ে দাঁড়ান। এ সময় তিনি হঠাৎ পড়ে যান। পরে লাইফগার্ড ও বিচ কর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে এই পর্যটকের মৃত্যু হয়েছে। জানা গেছে, মতিউর কুমিল্লা জেলার বুড়িচংয়ের কংশ নগরের আব্দুস সামাদের ছেলে। তিনি বৃহস্পতিবার কক্সবাজার এসে হোটেল মোটেল জোনের সি ভিউ নামে একটি হোটেলে ওঠেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa