ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
কাঁটাছড়ায় বিট পুলিশিং সভা: আইনশৃঙ্খলা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি নুরুল আমিনের মিরসরাই উপজেলা পরিষদে নাগরিক সেবার তীব্র ভোগান্তি: ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভায় জনপ্রতিনিধি নেই, বিকল্প ব্যবস্থায় বাড়তি চাপ চার রাত নিয়ন্ত্রিত থাকবে কর্ণফুলী টানেলের যান চলাচল ​ বিদ্যুৎ বিল নিয়ে সিলেটে অসন্তোষ, সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের মানিকদিতে মধ্যরাতের আতঙ্ক: অন্ধকারে এলোপাতাড়ি গুলিতে রক্তাক্ত শিক্ষার্থী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, শর্তসাপেক্ষে চালু আদ্-দ্বীন হাসপাতাল দায়িত্ব গ্রহণের পর আজ প্রথম বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এবার বলিউডে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
শনিবার, ২৮ নভেম্বর ২০২০   ২৩৪ বার পঠিত
এবার বলিউডে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর

গত বছর অক্ষয় কুমারের হাত ধরে সবার নজরে এসেছেন নূপুর স্যানন। তবে কোন সিনেমার মাধ্যমে না, ‘ফিলহাল’ শিরোনামে একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন তারা।

এবার বলিউড সিনেমায় নাকি অভিষেক ঘটতে যাচ্ছে এই তরুণীর। সম্প্রতি একটি সিনেমায় তিনি চূড়ান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

অক্ষয়ের সঙ্গে নূপুর স্যানন

নূপুর স্যানন ‘লুকাছুপি’খ্যাত অভিনেত্রী কৃতি স্যাননের ছোট বোন। এর আগে দুই বোনকে একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে। তবে নূপুর এবারই প্রথম বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন।

ফিল্মফেয়ার জানায়, এর আগে বেশ কয়েকজন সিনেমার প্রযোজকের সঙ্গে নূপুরের কাজ করার খবর শোনা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের জ্যাকি ভাগনানি এবং দীপশিখা দেশমুখ এই নবাগতাকে নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগিরই তাকে নিয়ে কাজ শুরু করবেন তারা।

প্রথম সিনেমার জন্য এরই মধ্যে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন নূপুর। ব্যস্ত সময় পার করছেন জিমে। অংশ নিচ্ছেন অভিনয় কর্মশালায়ও।

অভিনয় ছাড়াও নূপুরে গানে বেশ আগ্রহ। যেজন্য অনলাইন দুনিয়ায় বেশ পরিচিত তিনি। ‘বেকারার করকে হামে’ গানটি নিজের কণ্ঠে তুলে ইউটিউবে প্রকাশের পর প্রচুর ভিউ পেয়েছিলেন তিনি। এছাড়া ‘তেরি গালিয়া’ ও ‘দিল ওয়ালে’ গান গেয়ে ভাইরাল হন ২৪ বছর বয়সী এই তরুণী।

বোন কৃতি স্যাননের সঙ্গে নূপুর

এছাড়া ভাষা সম্পর্কে বেশ উৎসাহ রয়েছে নূপুরের। হিন্দি ও ইংরাজি ছাড়াও জার্মান ভাষাতেও কথা বলতে পারেন তিনি। খেলাতেও তার প্রচণ্ড আগ্রহ। পছন্দ করেন সাঁতার কাটতে।

প্রতিবছর বলিউডে অসংখ্য নতুন মুখ যুক্ত হচ্ছে। কেউ কেউ দর্শকদের নজর কাড়তে পারছেন, আবার কেউ কেউ হারিয়ে যাচ্ছেন। তবে নূপুর বোনের মতো নিজেও বলিউডে অবস্থান তৈরি করতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa