ঢাকা
০৬ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস এখন স্বস্তিদায়ক” জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিএমপির শ্রদ্ধা: নিউমার্কেটের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ সন্ধ্যায় ঢাকাসহ ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, বজ্রবৃষ্টির পূর্বাভাস “বহিষ্কৃত এনসিপি নেতা তানভীর ঢাকায় গ্রেফতার” জুলাই স্মৃতি জাদুঘরকে ইতিহাসের নতুন পর্যায় আখ্যা দিলেন ড. ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর হবে গণতন্ত্রের লড়াই ও আত্মত্যাগের প্রতীক: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শুভ উদ্বোধন। ​ রাতে দুঃসাহসিক উদ্ধার অভিযান: কর্ণফুলী চ্যানেলে বিকল কন্টেইনার জাহাজ মুক্ত ছাত্রদল-শিবির সংঘাত: থমথমে ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাস বালুর বস্তা থেকে হঠাৎ বিস্ফোরণ! বরিশালে শিশুসহ দগ্ধ ৩

ইথিওপিয়ায় আটকে আছেন ১০৪ বাংলাদেশি পোশাক শ্রমিক

আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ১৪ নভেম্বর ২০২০   ৪৩৯ বার পঠিত
ইথিওপিয়ায় আটকে আছেন ১০৪ বাংলাদেশি পোশাক শ্রমিক

ইথিওপিয়ার উত্তরাঞ্চলীয় সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চলে আটকে আছেন ১০৪ জন পোশাক শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সরকারের সহায়তা চেয়েছে নিয়োগকারী কোম্পানি ডিবিএল গ্রুপ।

গণমাধ্যমকে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বলেছেন, ডিবিএল ইন্ডাস্ট্রিজ পিএলসি’র কারখানা চত্বরে এরই মধ্যে বোমা মারা হয়েছে। এখন ওই অঞ্চল থেকে বাংলাদেশি পোশাককর্মীদের অন্যত্র সরিয়ে নিতে সরকারের সহায়তা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের কর্মীরা এখন নিরাপদে আছে। বিরোধপূর্ণ অঞ্চল থেকে শ্রমিকদের সরিয়ে নিতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করছি। ট্রাইগ্রের পরিস্থিতি এখনো অস্থিতিশীল এবং সহিংসতা যেকোনো সময় আরও বাড়তে পারে। ইথিওপিয়ায় বাংলাদেশ মিশনে মনোনীত রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে দূতাবাস। আমরা ইথিওপিয়ায় আটকে পড়া এসব বাংলাদেশি শ্রমিককে অন্যত্র সরিয়ে নিতে ইথিওপিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি। যতটা তাড়াতাড়ি সম্ভব এসব কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছি আমরা।

এদিকে ইথিওপিয়া সরকার বলছে, ক্ষমতাসীন দলের অনুগত বাহিনী উত্তরাঞ্চলীয় টাইগ্রে থেকে প্রতিবেশী আমহারা অঞ্চলে গোলা নিক্ষেপ করছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার অস্থির টাইগ্রে অঞ্চলে লড়াই তীব্র হয়ে উঠেছে। এরই মধ্যে এতে সেখানে কয়েক শত মানুষ মারা গেছেন। ইরিত্রিয়া এবং সুদান সীমান্তের মধ্যবর্তী অঞ্চলে এর অবস্থান হওয়ায় সেখানে একটি নতুন গৃহযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এটা হবে আফ্রিকার দ্বিতীয় গৃহযুদ্ধ। ২০১৮ সাল থেকেই সেখানে শত শত মানুষ মারা গিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa