ঢাকা
১২ আগস্ট ২০২৬
দেশজুড়ে
মৌলভীবাজারে ব্রীজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক পানিতে, চালক নিহত চাঁদাবাজি মামলায় ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড জুন আসে জুন যায়, যাদুকাটা নদীতে সেতুর কাজ আর শেষ হয় না শীর্ষ সন্ত্রাসী ‘বুইশ্যা’র ৭ সহযোগী গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র ​ সাগরে লঘুচাপের সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত মৌলভীবাজারে আল হামরা প্রাইভেট হাসপাতালসহ দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড কক্সবাজারে পুলিশ সুপার কার্যালয়ে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ছাগলনাইয়া পুলিশ ৩ ড্রামট্রাকসহ গ্রেপ্তার ৩ “চাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ হারালেন ৩ জন, হাসপাতালে আরও ১৫” রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতি পর্যালোচনায় ভারপ্রাপ্ত স্পিকার-ইসির বৈঠক শুরু

ইতিহাসের এই দিনে..

লাইফস্টাইল ডেস্ক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০   ৩৫৫ বার পঠিত
ইতিহাসের এই দিনে..

আজ ১৪ সেপ্টেম্বর, ২০২০, সোমবার। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৬ তম (অধিবর্ষে ২৫৭ তম) দিন।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

০৭৮৬ – আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন।

১৩৮৯ – ওসমানিয় সৈন্যরা বাল্টিক অঞ্চলের সার্বিয়া অধিগ্রহণ করেন ।

১৮০৪ – আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুন ব্যবহার করা হয়।

১৮১২ – রাশিয়ার রাজধানী মস্কোয় পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে।
১৮৬৭ – কার্ল মার্কস-এর মুখ্য রচনা ‘ডাস ক্যাপিটাল’ প্রকাশিত হয়।

১৯১৭ – রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয়।

১৯৪৯ – ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর নিযুক্ত হন।

১৯৫৯ – প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬০ – বাগদাদে তেল রফতানিকারক সংস্থা ‘ওপেক’ প্রতিষ্ঠিত হয়।

১৯৮৯ – এফ ডব্লু ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন।

১৯৯৫ – কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।

২০০৩ – ইউরোপীয় ইউনিয়নে এস্তোনিয়ার অন্তর্ভুক্তি অনুমোদিত হয়।

জন্ম:

১৭৬৯ – আলেক্সান্ডার ভন হাম্বুল্ড, তিনি ছিলেন জার্মানীর খ্যাতনামা সমাজ বিজ্ঞানী।

১৭৯১ – ফ্রান্ৎস বপ, তিনি ছিলেন জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৬৪ – রবার্ট সীসিল, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ।

১৮৭১ – ইয়োসেফ ব্লক, তিনি ছিলেন একজন জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক।

১৮৮৮ – অনুকূলচন্দ্র ঠাকুর, তিনি ছিলেন বাঙালি ধর্ম সংস্কারক।

১৯১৩ – জাকোব আর্বেঞ্জ, তিনি ছিলেন গুয়াতেমালার বিশিষ্ট বিপ্লবী ও ভূমিসংস্কার আন্দোলনের পুরোধা।

১৯২০ – লরেন্স রবার্ট ক্লাইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।

১৯২৮ – আলবের্তো কোর্দা, তিনি একজন কিউবান আলোকচিত্র শিল্পী।

১৯৩৬ – ফরিদ মুরাদ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট।

১৯৪৭ – স্যাম নিইল, তিনি আইরিশ নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক।

১৯৫৬ – কোস্তাস কারামানলিসের, তিনি গ্রিক আইনজীবী, রাজনীতিবিদ ও ১৮১ তম প্রধানমন্ত্রী।

১৯৬৫ – দিমিত্রি মেদভেদেভ, তিনি রাশিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি।

১৯৮৫ – আয়া উএট, তিনি জাপানি অভিনেত্রী ও গায়ক।
১৯৮৮ – কার্স্টেন হাগলুন্ড, তিনি আমেরিকান মডেল, ২০০৮ মিস আমেরিকা।

মৃত্যু:

১৩২১ – দান্তে আলিগিয়েরি, তিনি ছিলেন ইতালিয় কবি।

১৬৩৮ – জন হার্ভার্ড, তিনি ছিলেন ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী।

১৭১২ – জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি, তিনি ছিলেন ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী।

১৮৫১ – জেমস ফেনিমরে কুপার, তিনি ছিলেন আমেরিকান সৈন্য ও লেখক।

১৯০১ – উইলিয়াম ম্যাকিনলি, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি।

১৯১৬ – হোসে এচেগারাই, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার।

১৯৭০ – রুডলফ করেনাপ, তিনি ছিলেন জার্মান দার্শনিক।

১৯৭১ – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক।

১৯৭৪ – ওয়ারেন হুল, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৭৫ – নরেন্দ্রনাথ মিত্র, তিনি ছিলেন বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও গল্পলেখক।

১৯৭৯ – নূর মোহাম্মদ তারাকি, তিনি ছিলেন আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট।

১৯৮২ – বাসির গামায়েল, তিনি ছিলেন লেবাননের রাষ্ট্রপতি।

২০০৫ – ভ্লাদিমির ভল্কঅফ, তিনি ছিলেন ফরাসি লেখক।

২০১২ – ডন বিননি, তিনি ছিলেন নিউজিল্যান্ড চিত্রশিল্পী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa