আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস।

চলতি মাসে অনুষ্ঠেয় এই সিরিজে বাংলাদেশের সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। তবে চোটের কারণে দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের অভিযান শুরু হবে। ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

বাংলাদেশের ১৬ সদস্যের দল: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।