ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান  কক্সবাজারের পুরনো মাদক কারবারি গ্রেফতার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক স্টার লাইন বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হামে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৮৫ জন মরণফাঁদ সুনামগঞ্জ সড়ক: মাঝরাস্তায় খুঁটি, দেড় বছরে শতাধিক দুর্ঘটনা

আজকের রাশিফল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৭ ডিসেম্বর ২০২০   ৪৪৮ বার পঠিত
আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি ধনু রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ দেবগুরু বৃহস্পতি, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অবশ্য শ্রম মেধা প্রযুক্তি ও কৌশলের পূর্ণ ফলপ্রাপ্ত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]- শিক্ষার্থীদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। হারানো ধনসম্পত্তি ব্যবসা ফিরে পাওয়ার পথ প্রশস্ত হবে। দূর থেকে আসা ডাক বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]- দাম্পত্য জীবন কটুতায় ভরে থাকলেও বিচ্ছেদের সম্ভাবনা নেই। দীর্ঘদিনের ভাঙা প্রেম ও বন্ধুত্ব জোড়া লাগবে। প্রেমিকযুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।

মিথুন [২১ মে-২০ জুন]-গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাইবোনদের সহযোগিতায় আটকে থাকা কাজ সচল হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। বিদেশগমনেচ্ছুদের হাতে নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]- হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ এসে হাজির হবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ বিবাহ বিনিয়োগ বন্ধুত্ব শুভ। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]-দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। কর্ম ও ব্যবসা-বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসতে পারে।

কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]-ব্যবসা-বাণিজ্যে মন্দা কর্মক্ষেত্রে বিপর্যয় অপরদিকে খরচের লাগামহীন চাপ জীর্ণ করে তুলবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর-স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]-যে কাজে হাত দেবেন তাতেই কমবেশি সফলতাপ্রাপ্ত হবেন। পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ও ব্যবসা-বাণিজ্যে মজুদ মালের দাম বৃদ্ধি পাবে। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]-বেকার যুবক-যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনরা আলোর মুখ দর্শন করবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী গণ্য হবে।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]-হাতে থাকা প্রায় কাজই সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য-সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ঘুচবে। প্রেমিকযুগল সমাজে স্বীকৃতি পাবে।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]-দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড়ভাড় তীব্রগতির বাহন বর্জন করুন। গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সঙ্গে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]-বিবাহযোগ্যদের বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে হবে। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মামলা-মোকদ্দমা ও কোর্টকেসের রায় পক্ষে আসবে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]-দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। রাগ জেদ অহংকার আবেগ বর্জন করুন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি দেখা দেবে। দুর্জন আত্মীয়বেশে সুখের সংসারে অশান্তির অনল জ্বেলে দিতে পারে।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa