ঢাকা
২৫ জুন ২০২৬

আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জমিয়ত

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৪ জুন ২০২৫   ১৩৩ বার পঠিত
আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জমিয়ত

আগামী নির্বাচনে সব আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সে লক্ষ্যে সব জেলা ও মহানগর শাখাসমূহকে পূর্বঘোষিত দলীয় নির্দেশিকার আলোকে দ্রুততম সময়ের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণের তাগিদ দেয়া হয়েছে।

মঙ্গলবার দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সোমবার রাজধানীর মিরপুরে জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে অনুষ্ঠিত দলের নবগঠিত খাস কমিটির প্রথম বৈঠক থেকে এই আহবান জানানো হয়।

জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে ওই বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

নেতারা চামড়া শিল্প রক্ষায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল আযহায় যেন বিগত বছরগুলোর ন্যায় কোন গোষ্ঠী চামড়া শিল্প নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ না পায়।

জমিয়ত নেতৃবৃন্দ ২০ টাকার নতুন নোটে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরিবর্তন ও সংস্কারের নামে এ রকম স্পর্শকাতর জায়গায় হাত দেয়া কোন ভাবেই মেনে নেয়া যায় না, সরকারকে অবিলম্বে মন্দির কিংবা আপত্তিকর ছবিসংবলিত নোট বাজেয়াপ্ত করতে হবে।’

বৈঠকে দলের সহ-সভাপতি মাওলানা শেখ মুজীবুর রহমানকে খাস কমিটির সদস্য করা হয়।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa