ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আইনের মারপ্যাঁচে দরিদ্র জনগোষ্ঠী, পায় না ন্যায্য পাওনা : পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২   ২৪৬ বার পঠিত
আইনের মারপ্যাঁচে দরিদ্র জনগোষ্ঠী, পায় না ন্যায্য পাওনা : পরিকল্পনামন্ত্রী

আইনের মারপ্যাঁচে দরিদ্র জনগোষ্ঠী বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, ‘দেশের দরিদ্র জনগোষ্ঠী অর্থাৎ গরিব মানুষেরা অসম আইনের বেড়াজালে। তারা তাদের ন্যায্য পাওনা পায় না। নিজেদের অবস্থানেরও কোনো পরিবর্তন হয় না।’

আজ বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘স্ট্রেন্ডিং স্মল হোল্ডারস ফার্মস অ্যান্ড রুরাল এন্টারপ্রাইজ টু বেটার কপি উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ভালনারেবল হাওর রিজন অব বাংলাদেশ প্রজেক্ট’ নিয়ে আলোচনা সভায় একথা বলেন তিনি।

তবে বর্তমান সরকার এসব মানুষের জীবনে স্বস্তি আনতে কাজ করছে জানিয়ে কিছু সুপারিশ তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, ‘দরিদ্র মানুষের প্রাপ্যটা বুঝিয়ে দিলেই সমস্যা নিরসন সহজ হবে।’
এম এ মান্নান বলেন, ‘দরিদ্রকে মোকাবিলা করাই আমাদের প্রথম এবং প্রধান সংগ্রাম। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সামনের কাতার থেকে কাজ করবে কৃষি। কৃষিকে এগিয়ে নিতে হবে। কৃষিতে একটু নজর দিতে হবে। সরকার কৃষি নিয়ে উদারভাবে কাজ করছে। কৃষিখাতে নানা ধরনের ভর্তুকি দিচ্ছে। শুধু সার ও বীজ নয়, কৃষি যান্ত্রিকীকরণেও ভর্তুকি দেওয়া হচ্ছে।’

এম এ মান্না বলেন, ‘আমি পরিকল্পনা মন্ত্রণালয়ে কাজ করি। এখানে কৃষিপ্রকল্পে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। কৃষির মাধ্যমে একটা সময় মানুষ দরিদ্র হয়েছে, এখন কৃষি দিয়ে দরিদ্র মোকাবিলা করবো। প্রধানমন্ত্রী সব সময় আমাদের সাপোর্ট দেন কৃষিপ্রকল্প গ্রহণের জন্য। প্রধানমন্ত্রী কৃষকবান্ধব। তিনি কৃষকের আপনজন।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. বখতিয়ার হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa