ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গোলাগুলি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ১৩ মে ২০২৬   ১৬০ বার পঠিত
সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গোলাগুলি

সুন্দরবনে বনদস্যুদের সাথে বনকর্মীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সময় হাত-পা বাঁধা অবস্থায় অপহৃত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বনদস্যুদের ব্যবহৃত একটি বন্দুক ও এক রাউন্ড গুলি।

বুধবার (১৩ মে) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের কোকিলমনি এলাকার সিঙারটেক এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন— শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আবদুল বারেক খান, একই উপজেলার মো. হাসান, খুলনার বটিয়াঘাটা উপজেলার নাছিম এবং দাকোপ উপজেলার ইরাক শেখ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, শেলারচর টহল ফাঁড়ির সিঙারটেক এলাকায় শেলারচর টহল ফাঁড়ি ও স্মার্ট টিমের যৌথ টহল চলাকালে বনদস্যুদের উপস্থিতি টের পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বনদস্যুরা বনকর্মীদের লক্ষ্য করে গুলি ছুড়লে বনরক্ষীরাও পাল্টা গুলি চালান। বনকর্মীদের পক্ষ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়া হয়।

তিনি আরও জানান, পরে বনদস্যুরা তাদের ব্যবহৃত ট্রলার ও জিম্মি করে রাখা ৪ জেলেকে ফেলে পালিয়ে যায়। উদ্ধার হওয়া জেলেদের শেলারচর টহল ফাঁড়িতে রাখা হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বন বিভাগের ধারণা, গোলাগুলিতে জড়িত দস্যুরা কথিত শরীফ বাহিনীর সদস্য।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa