ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সীমান্তের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯   ৩১৮ বার পঠিত
সীমান্তের  এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধের নির্দেশ

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল কভারেজ বন্ধ রাখতে বলা হয়েছে সীমান্তে বাংলাদেশ অংশের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধে অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রবিবার (২৯ ডিসেম্বর) রাতে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের উপপরিচালক মো. সোহেল রানা স্বাক্ষরিত চিঠিটি চারটি অপারেটরের কাছে পাঠানো হয়।
চিঠি পাওয়া মোবাইল অপারেটরগুলো হলো-গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মোবাইল কভারেজ বন্ধ রাখতে বলা হয়েছে।

সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় এ চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa