ঢাকা
২৮ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

‘সত্যের ভাত নেই’ এর প্রথমলটের শুটিং

বিনোদন ডেস্ক
বুধবার, ১৫ জানুয়ারি ২০২০   ২৯৫ বার পঠিত
‘সত্যের ভাত নেই’ এর প্রথমলটের শুটিং

শুভ মহরতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় যুগান্তর চাকমা (চাইনিজ) পরিচালিত “সত্যের ভাত নেই” চলচ্চিত্রের শুটিং।

মামুন মাল্টিমিডিয়া প্রযোজিত ‘সত্যের ভাত নেই’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন চিত্রনায়ক সাইফ খান ও নবাগতা রানী খান। এছাড়া রেবেকা রউফ, শানু শিবা, নিজাম কমলাপুরী সহ বিশেষ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ওস্তাদ জেসি চাইনিজ।

প্রচণ্ড শীত উপেক্ষা করে গত ১২ জানুয়ারি থেকে তুরাগ ড্রাগন শুটিং হাউজে প্রথম লটের শুটিংয়ে অংশ নেন চিত্রনায়ক সাইফ খান ও রানী খান। যা আজ শেষ হবে বলে যানা গেছে। নির্মাতা জানান আমরা এরই মধ্যে সিনেমার প্রায় ৪০% শুটিং করেছি। আজ বুধবার আমরা প্রথম লটের শুটিং প্যাকাপ করবো।

উল্লেখ্য, যুগান্তর চাকমা চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি দীর্ঘ দিন যাবৎ অভিনয় ও ফাইট ডিরেক্টর হিসেবে বাংলা চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন। ছবিটির নায়ক সাইফ খান এর আগে মধু হইহই বিষ খাওয়াইলা, বেগমজান সহ বেশকিছু ছবিতে কাজ করেছেন, আর নায়িকা রানী খানের অভিষেক ছবি হতে যাচ্ছে ‘সত্যের ভাত নেই’।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa