ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

শুটিং বন্ধ শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০   ৩৩০ বার পঠিত
শুটিং বন্ধ শ্রাবন্তীর

টানা ২৩ জানুয়ারি পর্যন্ত শুটিং করার কথা। শুটিংয়ে অংশ নিতে ৯ জানুয়ারি রাতে ঢাকায় আসার কথা ছিল কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর। ১০ জানুয়ারি থেকে শুটিং। কিন্তু আসেননি শ্রাবন্তী। গতকাল ১২ জানুয়ারি থেকে বন্ধ হয়ে গেছে ‘বিক্ষোভ’ ছবির শুটিং।

বিএফডিসিতে সেট পড়ে আছে। প্রতিদিন সেটের ভাড়া গুনতে হচ্ছে প্রযোজকের। শিডিউল দিয়েও কেন আসেননি শ্রাবন্তী এ ব্যাপারে শ্রাবন্তীর সহকারী সুমন দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ১০ জানুয়ারি শ্রাবন্তীর মামাশ্বশুর মারা গেছেন। ফলে সঠিক সময়ে ভিসার আবেদন করা হয়নি, নেওয়া হয়নি। এ কারণে ঝামেলা হয়ে গেছে। যেতে পারিনি আমরা।

সঠিক সময়ে শ্রাবন্তী না আসার কারণে এই ধাপে শুটিং শেষ হচ্ছে না বলে ধারণা করছেন ছবি সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ব্যাপারে বিক্ষোভ ছবির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘শ্রাবন্তীকে নিয়ে বেশ কয়েক দিন একক শুট করার কথা ছিল। কিন্তু তার সমস্যার কারণে আসতে পারেননি। এখন শুনছি ১৭ জানুয়ারি আসবেন। এসেই আবার ব্যক্তিগত কাজে ২০ অথবা ২১ জানুয়ারি কলকাতা যাবেন। তার আগে তাঁর অংশের শুটিং শেষ হবে না। ফলে এই ধাপে ছবির কাজ শেষ হওয়ার সম্ভাবনা দেখছি না। ফেব্রুয়ারিতে আরেক ধাপ শুটিং করা লাগতে পারে।’

‘বিক্ষোভ’ ছবিতে আরও অভিনয় করছেন ভারতের রাহুল দেব, রজতব দত্ত, শুভশ্রী কর এবং বাংলাদেশের সাদেক বাচ্চু, সিবা শানু, সাবেরী আলম, শান্ত খান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa