ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

শিশুরা দ্রুত লম্বা হয় যেসব খাবারে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৬০৪ বার পঠিত
শিশুরা দ্রুত লম্বা হয় যেসব খাবারে

শিশুর শারীরিক বৃদ্ধি নিয়ে যত্নশীল হতে হবে প্রত্যেক মা-বাবাকেই। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে, উচ্চতা বাড়ে। কিন্তু সঠিক যত্ন, সঠিক খাবার না পেলে শিশুর বৃদ্ধি ঠিকভাবে হয় না। যদি আমাদের শরীর যদি ঠিকমতো পুষ্টি না পায়, তবে তার যথাযথ বাড়-বৃদ্ধি নাও হতে পারেন। তবে এমন কয়েকটি সবজি রয়েছে, যেগুলো শরীরের বৃদ্ধির এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে-
বাঁধাকপি: বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফাইবার আর আয়রন যা উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ঢেঁড়স: যে সবজিগুলি উচ্চতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক, তার মধ্যে ঢেঁড়স অন্যতম। ঢেঁড়সে আছে ভিটামিন, মিনারেল, ফাইবার, কার্বোহাইড্রেট ও জল, যা গ্রোথ হরমোনের কার্যক্ষমতা বাড়িয়ে উচ্চতা বাড়াতে সাহায্য করে। শালগম: শালগম উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে। শালগমে আছে ভিটামিন, প্রোটিন, মিনারেল, ফাইবার, আর ফ্যাট। এই উপাদানগুলি উচ্চতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর। মটরশুঁটি: মটরশুঁটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, লুটেইন, ফাইবার ও প্রোটিন যা শরীরের উচ্চতা বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে সাহায্য করে। তবে শুকনো মটরশুঁটিতে এই সমস্ত উপাদান বা পুষ্টিগুণ থাকে না।

পালং শাক: যে সবজিগুলি উচ্চতা বৃদ্ধিতে বিশেষভাবে সহায়ক, তার মধ্যে পালং শাক অন্যতম। পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার ও মিনারেল। এই উপাদানগুলি উচ্চতা বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে সাহায্য করে। ব্রোকলি: উচ্চতা বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে সবুজ রঙের এই সবজিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রোকলিতে রয়েছে ভিটামিন সি, ফাইবার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট যা উচ্চতা বাড়াতে সহায়তা করে।

সয়াবিন: সয়াবিনের রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা টিস্যু ও হাড় গঠনে অত্যন্ত কার্যকর। প্রতিদিন অন্তত ৫০ গ্রাম সয়াবিন খেতে পারলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই উচ্চতা কয়েক ইঞ্চি বেড়ে যাবে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa