ঢাকা
০৮ জুন ২০২৬
সর্বশেষ
Advertise with us

শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন কলকাতার নুসরাত

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩১১ বার পঠিত
শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন কলকাতার নুসরাত

শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন কলকাতার মেয়ে ও ভারতের সংসদ সদস্য নুসরাত জাহান। তবে পরিচালক এ বিষয়ে মুখ খুলতে নারাজ। কিন্তু নুসরাতও ইঙ্গিত দিলেন তিনি এই ছবিতে কাজ করতে যাচ্ছেন।

ইফতেখার চৌধুরী বলেন, ‘কথা বলা হয়েছে বেশ ক’জনের সঙ্গে তবে এ বিষয়ে চূড়ান্ত আলাপ বা কোনো সিদ্ধান্তে যাওয়া হয়নি। এখন পর্যন্ত শুধুমাত্র শাকিব খানই চূড়ান্ত হয়েছে ‘লন্ডন লাভ’ ছবির জন্য। নায়িকার বিষয়ে এখন কিছুই বলতে পারছি না।’

এদিকে কলকাতার মেয়ে নুসরাত জাহান স্বীকার করেছেন এই ছবি নিয়ে তার সঙ্গে আলোচনার বিষয়টি। তবে তিনিও বললেন কিছুই চূড়ান্ত নয়। নুসরাত বুধবার দুপুরে ভারত থেকে মোবাইল ফোনে বলেন, ‘ কথা হয়েছে, তবে বলার মতো কিছু এখনো হয়নি। আমি শুটিংয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না এই ছবিটি নিয়ে।’
জানা গেছে, চলতি বছরের কোনো একটি ঈদে মুক্তি পাবার পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us