ঢাকা
২৭ জুন ২০২৬

লায়েছ আহমদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৭ জুন ২০২৬   ৩০ বার পঠিত
লায়েছ আহমদের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, লায়েছ আহমদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত রাজনৈতিক কর্মী। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দলের আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি একজন ত্যাগী নেতাকে হারিয়েছে, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

মিফতাহ্ সিদ্দিকী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং তাঁর পরিবারকে এ অপূরণীয় শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য দোয়া করেন।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa