ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রণবীর কাপুরের উচিত পকেটে কনডম নিয়ে ঘোরা : দীপিকা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩৯৯ বার পঠিত
রণবীর কাপুরের উচিত পকেটে কনডম নিয়ে ঘোরা : দীপিকা

রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর এবার নিজের প্রযোজনা সংস্থার সিনেমা ”ছপক” ছবির প্রমোশনে ব্যস্ত দীপিকা। ৩৪ বছরের জন্মদিনে তাই নতুন করে ভক্তদের কোনও উপহার দেওয়ার মুডে নেই বলিউডের প্রথম সারির এই অভিনেত্রী।

জন্মদিনে দীপিকা চুপ করে থাকলেও বিতর্ক কোনও সময়ই তাঁকে ছাড়ে না। যার মধ্যে অন্যতম দীপিকাকে নিয়ে ক্লিভেজ বিতর্ক। যেখানে অভিনেত্রীর পোশাক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি একজন মহিলা, আমার স্তন আছে। তাতে কারও কোনও সমস্যা আছে কি?’

রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদর পর মুখ খোলেন দীপিকা তিনি বলেন, সম্পর্কে থাকাকালীন এর আগেও রণবীর তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য রণবীর বার বার তাঁর কাছে প্রার্থনা করেন, হাতে পায়ে ধরেন। সেই কারণেই এতদিন পর্যন্ত তার সঙ্গে তিনি সম্পর্ক রেখেছিলেন বলে মন্তব্য করেন দীপিকা। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর কফি উইথ করণ-এ হাজির হন দীপিকা। যেখানে তিনি বলেন, রণবীর কাপুরের উচিত সব সময় পকেটে কনডম নিয়ে ঘোরা।

করণ জহরের টক শোয়ে হাজির হয়ে প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সম্পর্কে এই মন্তব্য করে জোর বিতর্কে জড়ান দীপিকা পাডুকোন। দাম মারো দাম-এ দীপিকাকে কাস্টিং করার পর অভিনেত্রীকে নিয়ে জোর বিতর্ক শুরু হয়। জিনাত আমন না দীপিকা পাডুকন, দাম মারো দাম-এ কাকে দর্শক বেশি পছন্দ করেন, তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়। লিকার ব্যারন, বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে দীপিকার সম্পর্ক নিয়েও এক সময় জোর চর্চা শুরু হয়। ওই সময় সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে দীপিকার লিপলক এক সময় জোর বিতর্ক তৈরি করে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি দীপু।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa