ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

ব্যস্ত সময় পার করছেন তানহা

বিনোদন ডেস্ক
সোমবার, ০৬ জানুয়ারি ২০২০   ৩৩৩ বার পঠিত
ব্যস্ত সময় পার করছেন তানহা

নায়িকা তানহা মৌমাছি। চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার জমি পাকাপোক্ত করার। তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ২০১৬ সালে ‘অনেক দামে কেনা’ ছবিটির মাধ্যমে। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বৌ বানাবো তোকে’সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তানহা মৌমাছিকে।

বর্তমানে এই নায়িকার হাতে রয়েছে দুটি ছবির কাজ। তার একটি হচ্ছে ‘ইয়েস ম্যাডাম’। এটি পরিচালনা করছেন রফিকুল আলম রকিব। প্রযোজনায় রয়েছে মো. মিঠু শিকদার। ‘ইয়েস ম্যাডাম’ লেডি অ্যাকশন ছবি। এখানে মুখ্য চরিত্রে দেখা যাবে তানহাকে।

‘ইয়েস ম্যাডাম’-এ তানহার নায়ক আমান রেজা। এটি এ জুটির প্রথম ছবি হতে যাচ্ছে। গত ২২ ডিসেম্বর খল অভিনেতা ডিপজলের শুটিং বাড়িতে ছবির শুটিং শুরু হয়েছে। সেখানে অংশ নেন নায়ক-নায়িকা দুজনেই। ছবির বিভিন্ন চরিত্রে আরও আছেন আমিন খান, অমিত হাসান, রেসি, কেয়া, শিপন মিত্র, রেবেকাসহ অনেকে।

তানহার দ্বিতীয় ছবিটি হচ্ছে ‘দখল’। এটির পরিচালক প্রবীণ অভিনেতা আমির সিরাজী। এই প্রথম ছবি পরিচালনায় তিনি। এখানে তানহার নায়ক মারুফ আকিব। শিডিউল মেনে এই ছবির শুটিংয়েও ব্যস্ত সময় পার করছেন নতুন প্রজন্মের নায়িকা তানহা। অভিনয় দিয়ে তিনি যেতে চান বহুদূর।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa