ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

নেহরু বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় যা বললেন আলিয়া

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ৩৩৫ বার পঠিত
নেহরু বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় যা বললেন আলিয়া

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) শিক্ষার্থীদের উপর মুখোশধারীদের ন্যাক্কারজনক হামলায় কঠোর বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। নিন্দনীয় এ হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের আক্ষেপ প্রকাশ করেন আলিয়া। সেখানে তিনি লেখেন, নাগরিকদের এমন আদর্শ প্রত্যাখান করা উচিত, যা বিভাজন, অত্যাচার ও সহিংসতাকে উস্কে দেয়।

তিনি আরও লেখেন, শিক্ষার্থী, শিক্ষক ও শান্তিপ্রিয় নাগরিকরা যখন প্রতিনিয়ত শারীরিক নিগ্রহের শিকার হন, তখন ‘সবকিছু ঠিক আছে’ বলে মানুষের চোখে ধুলো দেওয়া উচিত নয়। যুদ্ধের ভেতর দিয়ে আমাদের দিনকাল যাচ্ছে। প্রতিবাদ দরকার। প্রতিবাদ শুরু হোক। চলুন সবাই একজোট হই।

রোববার (৫ জানুয়ারি) রাতে মুখে কাপড় বাঁধা এক দল যুবক নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের সবরমতি ছাত্রাবাসে ঢুকে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে শিক্ষার্থীদের মারধর করে। ওই হামলায় ঐশী ঘোষ’সহ ৩৪ জন আহত হন।
নিন্দনীয় এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশজুড়ে। নিন্দায় সরব হয়েছে নাগরিক সমাজও।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa