ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের

নিন্দুকের কথায় কান দেন না প্রভা

বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০   ৩৬২ বার পঠিত
নিন্দুকের কথায় কান দেন না প্রভা

সাদিয়া জাহান প্রভা অভিনয় গুণে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। নিন্দুকের কথায় কান না দিয়ে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও বেশি দিন টিকেনি তার সংসার। নতুন বছর শুরু করেন ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ বলে। ২০২০ সালের প্রথম দিনে প্রভা তার ফেসবুকে একটি ছবি আপলোড করে ক্যাপশন লিখেন-‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’। এর আগে ২০১৯ সালকে বিদায় জানান বিচারের প্রশ্ন রেখে। গত ৩০ ডিসেম্বর এ অভিনেত্রী ফেসবুকে লিখেন- ‘মানুষ অন্যায় করে বেঁচে যায় কেমন করে? ওদের জন্য প্রকৃতির প্রতিশোধ নাই কেন?’

নিয়মিত নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন প্রভা। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পারফর্মার’ সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচার হয়েছে। এটি পরিচালনা করেছেন তাসমিয়াহ্ আফরিন মৌ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, শাহাদাৎ হোসেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa