ঢাকা
১৮ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

এক সাথে জুটি বাঁধলেন তৌসিফ-পূজা ও ইমরান-নীল

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২০   ২৯৮ বার পঠিত
এক সাথে জুটি বাঁধলেন তৌসিফ-পূজা ও ইমরান-নীল

সঙ্গীতশিল্পী ইমরান সাধারণত নিজের মিউজিক ভিডিওতে নিজেই নায়ক থাকেন। সঙ্গে থাকেন জনপ্রিয় মডেল-অভিনেত্রীরা। এটা একক গানের ক্ষেত্রে। দ্বৈত গান হলে সেই অপশন কমে আসে। নায়ক ইমরানের সঙ্গে তখন নায়িকার চরিত্রে সাধারণত পাওয়া যায় তার সহশিল্পীকেই।

কিন্তু এবার সেই নিয়ম ব্রেক করেছেন ইমরান-পূজা। ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে সিএমভি’র ব্যানারে সম্প্রতি প্রস্তুত হলো তাদের বিশেষ গানচিত্র ‘তুমি শুধু আমার’। যেখানে গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন দুজনেই। তবে জুটি বেঁধে নয়! সম্ভবত এবারই প্রথম দুই কণ্ঠশিল্পী এক গানচিত্রে থেকেও জোট বেঁধেছেন অন্য কারও সঙ্গে!

ইমরান জানান, গল্পনির্ভর বিশেষ এই রোমান্টিক গানে তিনি অভিনয় করেছেন মডেল নীলের সঙ্গে। অন্যদিকে কণ্ঠশিল্পী পূজাকে পাওয়া যাবে অভিনেতা তৌসিফ মাহবুবের বিপরীতে। এটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ।
ভিকি বললেন, ‘ইমরান-পূজা দুজনেই নিজেদের কাজের প্রতি সবসময় সিরিয়াস থাকেন। আমি নিজেও একই ধাঁচের মানুষ। আমরা আসলে মানুষকে নতুন নতুন গল্প শোনাতে চাই। সেটা হোক গানে, হোক দৃশ্যে। এবারও তাই হলো। সাধারণত যেমনটা হয়, ঠিক তার উল্টোটা করলাম। জুটি অদল-বদল করে নিলাম! আশা করছি ভালো কিছু হবে।’

ইমরান-পূজার গাওয়া এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার। এক্সক্লুসিভ এই ভিডিওটি প্রকাশ পাচ্ছে ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘আমার সঙ্গে পূজার গান প্রকাশ হচ্ছে। গানটির ভিডিওতে চমক আছে। বিশ্বাস, মুগ্ধ হবে সবাই।’ এদিকে পূজা বলেন, ‘অনেকদিন পর মনের মতো একটি গান করেছি। ভিডিওটি করেছি বেশ মজা করে। আশা করছি ভালো লাগবে শ্রোতা-দর্শকদের।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa