সিলেটে নকল ও ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৬ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৯।

রবিবার (২১ মার্চ) সকাল থেকে পরিচালিত অভিযানে সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকায় ভেজাল ও অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অপরাধে ২ টি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৪০ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও নগরের বন্দরবাজার এলাকায় নকল আকিজ বিড়ি, নকল সার্ফ এক্সেল ও ভেজাল শিশুখাদ্য বিক্রির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে যথাক্রমে ২০ হাজার টাকা, ১৫ হাজার টাকা, ১০ হাজার টাকা ও ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিপুল পরিমান নকল আকিজ বিড়ি, খাদ্য দ্রব্য, ও সার্ফ এক্সেল ধ্বংস করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল র‌্যাব-৯ এর একটি টিম। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২১