ব্যবসায়ী ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানোর দায়ে সিলেটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৪ কর্মকর্তার বিরুদ্ধে এক পিতা অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (১৬ মার্চ/২০২১ইং) সিলেট নগরীর জিন্দাবাজারের এম.এস ইলেট্রনিক সেন্টারের (গার্ডেন) মালিক মো: আব্দুল গফুর বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক বরাবরে এই অভিযোগটি দায়ের করেন।

এছাড়া একই অভিযোগটি মো: আব্দুল গফুর ঢাকা তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ও ঢাকা রমনা সেগুন বাগিচা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহা-পরিচালক বরাবরে এর অনুলিপি প্রেরণ করেন। ৪ কর্মকর্তারা হচ্ছেন, সিলেট বিভাগীয় কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এএসআই মোস্তাফা কামাল (৪৯৩১৫), সিপাই সোহরাব হোসেন চৌধুরী (৪৯৪২৫), সিপাই সোহরাব হোসেন (৪৯৫৪৫) ও সিপাই দ্বিজেন্দ্র চন্দ্র দাস (৪৯৬০৫)।

আব্দুর গফুরের স্বাক্ষরকৃত অভিযোগপত্র থেকে জানা গেছে, ওই ৪ কর্মকর্তা তার প্রতিপক্ষের কাছ থেকে বড় অংকের টাকার বিণিময়ে মোস্তফা কামালসহ তার সহয়োগীরা পরিকল্পিতভাবে ছেলে এবাল্লাহ আল শাহাদকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। আব্দুল গফুর তার অভিযোগপত্রে আরো উল্লেখ্য করেন, তার সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ মনমালিন্য হয়ে আসছে সিলেট নগরীর সওদাগরটুরলার বাসিন্দা আবাদ হোসেন (৪০), তার সহোদর ভাই মো: ইরফাদ হোসেন, মো ইমদাদ হোসেন (২৮), নুর মোহাম্মদ আদনান ও মো: আনিস। তাদের সাথে হাত মিলিয়ে এএসআই মোস্তফা কামাল তার ছেলে এবাদুল্লাহ শাহাদকে ১০ পিস ইয়া দিয়ে ফাঁসিয়ে দেন।

অভিযোগে আরো উল্লেখ রয়েছে, আব্দুল গফুর কোতোয়ালী মডেল থানায় গিয়ে এএসআই মোস্তফা কামালকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তার ছেলের ডান হাতের মুঠোর ভেতর থেকে ১০ পিস ইয়াবা পেয়েছেন। কিন্তু রংমহল টাওয়ার এর সিসি ক্যামেরার ফুটেজে দেখতে পান তার ছেলের ডান হাতে মোবাইলফোন কানে ছিল আর বাম হাত ফাঁকা (খালি)। কিন্তু ১৪ মার্চ এসএমপি কোতোয়ালী মডেল থানার মামলার নং-৩৬, জিআর নং-১৯৩/২০২১ তিনি দেখতে পান তার ছেলেকে আসামী করে এএসআই মোস্তফা কামাল বাদি হয়ে একটি এজাহার দায়ের করেছেন।

এই এজাহারে বাদি আবার উল্লেখ করেছেন তার ছেলে মো: এবাদুল্লাহ আল শাহাদ এর পেন্টের ডান পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করেছেন। কিন্তু তার ছেলে এই প্রকৃতির লোক নয়। তার ৩টি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সরকারকে নিয়মিত রাজস্ব দিয়ে ১টি ব্যবসা প্রতিষ্ঠান তিনি নিজে ও বাকী ২টি তার ২ ছেলে আব্দুল্লাহ আল মামুন ও মো: এবাদুল্লাহ আল শাহাদ সুনামের সাথে পরিচালনা করে আসছে বলে মো: আব্দুল গফুর অভিযোগে উল্লেখ করেন।