সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের ভেতরে অবস্থিত প্রাচীন মসজিদ মোমিনখলা জামে মসজিদ। দীর্ঘদিন ধরে মসজিদে পরিচালনা কমিটি নেই। মোমিনখলা জামে মসজিদ’র পরিচালনা কমিটির সাবেক মোতায়াল্লী, প্রবীণ মুরব্বী শামসুদ্দিন আহমদ উরফে খলকু মিয়া শারীরিক অসুস্থতাজনিত কারণে মৌখিকভাবে পদত্যাগ করার পর দীর্ঘ দেড় বছর ধরে কমিটি বিহীন অবস্থায় রয়েছে মসজিদ।
বর্তমানে গুটি কয়েক ব্যক্তি মসজিদের ভারপ্রাপ্ত মোতায়াল্লী হিসেবে অন্যত্র স্থানের একজনের নাম এলাকায় প্রচার করলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। অপপ্রচারের প্রতিবাদে ৫ মার্চ শুক্রবার রাত ৮ টায় মোমিনখলা পঞ্চায়েতের উদ্যোগে প্রবীণ মুরব্বী মো. এবাদ উল্লাহর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মো. আব্দুর রহমান ও শ্রমিক নেতা আনোয়ার মিয়ার যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তারা বলেন, শামসুদ্দিন আহমদ উরফে খলকু মিয়া মৌখিকভাবে মোতায়াল্লী পদ থেকে অব্যাহতি নিলেও এলাকার লোকজন তাঁর অব্যাহতি মেনে নেননি।
তারা মনে করেন, তিনি এখনো মোতায়াল্লী হিসেবে বিদ্যমান। কমিটি বিহীন মসজিদের ভারপ্রাপ্ত মোতায়াল্লী হিসেবে অন্য এলাকার একজনের নাম প্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণরূপে মিথ্যা, অথচ মোমিনখলা এলাকার কেউ জানেন না, কে ভারপ্রাপ্ত মোতায়াল্লী ? ভারপ্রাপ্ত মোতায়াল্লী থাকলে তিনি নিশ্চই মসজিদে উপস্থিত থাকতেন এবং কার্য পরিচালনা করতেন। বর্তমানে দেড় বছর ধরে মসজিদের কোষাধ্যক্ষ মো. আব্দুল মোক্তাদির নেনু মিয়া যাবতীয় দায়িত্ব পালন করছেন। বক্তারা এলাকার শান্তি শৃংখলা রক্ষায় প্রশাসনিক উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এবং আল্লাহর ঘর পবিত্র মসজিদ গ্রাম্য রাজনীতি থেকে রক্ষার জন্য আকুল আবেদন জানান।
সভায় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদ, মুরব্বী ইলিয়াছ মিয়া, সাবেক সরকারী কর্মকর্তা মাসুক মিয়া, আজিজুর রহমান আজিজ, আবুল কালাম আজাদ নজির, আব্দুল বারিক, ইঞ্জিনিয়ার ছলিম আহমদ, আব্দুল কাদির, আব্দুল হান্নান, জমির আলী, আশফাক আহমদ, আখতার উদ্দিন, আহবাব আহমদ, রুমন আহমদ, সুমন আহমদ, রুমান আহমদ, রিপন আহমদ, সোহান আহমদ, তামিম আহমদ, জুয়েল আহমদ, শাহজাহান আহমদ, রাকিব হোসেন, খালেদ আহমদ, মালেক আহমদ, শাহজাহান, রাকিব আহমদ, ছাদেক উদ্দিন, সুমন আহমদ, কামরুল হোসেন, শফিউল ইসলাম, নুর হোসেন, মোশাইদ আলী, রাহাত আহমদ, রাসেল আহমদ, রুবেল আহমদ, আলম মিয়া, আলফাজ উদ্দিনসহ প্রায় তিন শতাধিক মোমিনখলা এলাকার বাসিন্দা। প্রেস-বিজ্ঞপ্তি।
